Thursday, June 22, 2017

রেসিপি - ''' জিঞ্জার চিকেন '''


                রেসিপি - ''' জিঞ্জার চিকেন ''' 



যা লাগবে :

মুরগি ১ টি ( ছোট পিস করে কাটা , ১ কেজি পরিমান ) 
পেয়াজ বাটা ৪ টেবল চামচ 
রসুন বাটা ১ টেবল চামচ
আদা ছেচা ১ টেবল চামচ
আদা মিহি কুচি ( লম্বা করে কাটা ১ টেবল চামচ পরিমান ) 
টক দই ১/৩ কাপ 
হলুদ গুড়া ১ চা চামচ
মরিচ গুড়া ২ চা চামচ ( কম করেও দিতে পারেন , আমি কাশ্মিরি লাল মরিচ গুড়া দেই তাতে রং টা অনেক সুন্দর হয় , ঝাল ও হয় না ) 
ধনিয়া গুড়া হাফ চা চামচ
গোলমরিচ গুড়া হাফ চা চামচ
কাচামরিচ কুচি অল্প 
লবন স্বাদমত 
তেল ১/৩ কাপ ( আরো কমিয়েও নিতে পারেন)

প্রণালী :

প্রথমে হাড়িতে তেল দিন , গরম হয়ে গেলে এবার এতে বাটা পেয়াজ আর রসুন দিয়ে রান্না করুন পেয়াজ টার রং হালকা বাদামী হবার আগ পর্যন্ত , পেয়াজ এর রং চলে আসবে যখন মুরগির পিস গুলো দিয়ে নারাচারা করে এতে টক দই , গুড়া মশলাগুলো দিয়ে রান্না করুন ৫ মিনিট . এবার আদা ছেচা আর হাফ কাপ গরম পানি দিয়ে নারাচারা করে চুলার আঁচ কমিয়ে রান্না করুন ১৫ থেকে ২০ মিনিট ( ফার্ম এর মুরগি হলে ১৫ মিনিটেই হয়ে যাবে ) 
১৫ মিনিট পর মিহি আদা কুচি আর অল্প কিছু কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিন! 
নামিয়ে গরম গরম রুটি ,ভাত আর সালাদের সাথে পরিবেশন করুন মজার জিনজার চিকেন !

Labels:

রেসিপি : ''' ওটস মাসালা খিচুড়ি '''


          রেসিপি : ''' ওটস মাসালা খিচুড়ি ''' 



উপকরণ :

ওটস ১ কাপ, পিয়াজ ছোট ৩ টি,আদা রসুন বাটা ১ চা চামচ,দারচিনি ১ টুকরো,এলাচি ১ টি,তেজপাতা ১ টি,টমেটো ৩ টি,ফুলকপি ১/২ কাপ,মরিচ ২ টি,হলুদ গুড়া ১/২ চামচ,মরিচ গুড়া ১/২ চামচ,জিরা গুড়া ১/২ চামচ,গোলমরিচ গুড়া ১/২ চা চামচ,লবন ১ চা চামচ,সয়াবিন তৈল ২ টেবিল চামচ।পানি ২ কাপ।ধনিয়াপাতা ২ চা চামচ।

প্রণালী :

সসপ্যান এ তৈল দিয়ে পিয়াজ ও দারচিনি,এলাচি,তেজপাতা দিন পিয়াজ হালকা লাল হলে একটু পানি দিয়ে এতে ওটস ছাড়া বাকি সব মসলা ও সবজি দিয়ে দিন, চুলা মাঝারি আচে রেখে ৫ মিনিট রান্না করুন,এরপর ওটস দিয়ে দিন ভালো করে মিক্স করে ২ কাপ পানি দিয়ে দিন ও চুলা অল্প আচে রেখে ১০ মিনিট রান্না করুন। এরপর লবন দেখে নিন ঠিক থাকলে নামিয়ে ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে পরিবেশন করুন দারুন মজাদার ওটস মাসালা খিচুড়ি।

বি:দ্র: বাচ্চাদের জন্য রান্না করলে সব ধরনের মরিচ বাদ দিয়ে রান্না করলেই হবে।

Labels:

রেসিপি : ''' মুরগীর শাহী কোরমা '''


রেসিপি : ''' মুরগীর শাহী কোরমা ''' 

" মুগীর শাহী কোরমা " বিয়ে বাড়িতে পোলাও এর সাথে মুরগীর কোরমা খেতে দেওয়া হয় যা খুবই মজার ও সুসাদু।ঈদের দিন কিংবা মেহমান আসলে বা প্রিয়জনদের জন্য খুব সহজেই রান্না করতে পারেন এই কোরমা।আজ আপনাদের আমি " মুরগীর শাহী কোরমার " রেসিপি দিলাম। রান্না করে খেয়ে বলবেন কেমন হলো . . .





উপকরণ :


মুরগী মাঝারি ২ টি ৮ পিস করে কেটে ধুয়ে রাখুন।পিয়াজ বাটা ১/২ কাপ,দারচিনি ২ টি,এলাচি ৩ টি,লবন ২ চা চচামচ,তেজপাতা ২ টি,ঘি ও সয়াবিন তৈল ১ কাপ( ঘি অর্ধেক তৈল অর্ধেক),আদা রসুন বাটা ১ টেবিল চামচ,টকদই ২ টেবিল চামচ,দুধ ১ কাপ,কিসমিস ১ টেবিল চামচ,কেওড়া জল ১ চা চামচ,চিনি ২ চা চামচ, কাঁচামরিচ ১০ টি,পিয়াজ বেরেস্তা ১/২ কাপ।

প্রণালী :

প্রথমে কড়াই এ ঘি ও তেল দিয়ে পিয়াজ বাটা দিয়ে একটু ভাজুন। পিয়াজ লালচে হয়ে আসলে একটু পানি দিয়ে তাতে দারচিনি এলাচি তেজপাতা,আদারসুন বাটা ও টকদই দিয়ে কষান মসলায় তেল উপরে আসলে মুরগী গুলো দিয়ে দিন।ভালো ভাবে মিক্স করে মাঝারি আচে ঢেকে দিন।এরপর ৫ মিনিট পর মুরগী থেকে পানি বের হলে ১ কাপ পানি ও ১ কাপ দুধ দিয়ে দিন। ও ৪ টা কাচামরিচ দিন।ঢেকে দিন মাঝারি আচে ১৫ মিনিট রান্না করুন।এরপর বাকি কেওড়া জল, মরিচ দিয়ে দিন ও ঢেকে দিন।পানি টেনে তৈল উপরে ভেসে উঠলে কিসমিস ও পিয়াজ বেরেস্তা ও চিনি দিয়ে মিক্স করে ঢেকে ২ মিনিট রাখুন।এরপর নামিয়ে পরিবেশন করুন দারুন মজাদার মুরগীর শাহী কোরমা।

বি :দ্র : আপনারা শুধু ঘি দিয়ে রান্না করতে পারেন।আমি এখানে তেল ও ঘি হাফ করে নিয়েছি।


Labels:

রেসিপি : ''' নারিকেল দুধে কাশ্মীরি পোলাও '''


রেসিপি : ''' নারিকেল দুধে কাশ্মীরি পোলাও '''



উপকরণ :


১. পোলাওয়ের চাল ২ কাপ,
২. আঙুর কুচি আধা কাপ,
৩. নারিকেল দুধ ২ কাপ,
৪. কিশমিশ এক পোয়া,
৫. ঘি আধা কাপ,
৬. মোরব্বা কিউব এক পোয়া,
৭. বেরেস্তা আধা কাপ,
৮. আপেল কিউব ১টা,
৯. খুরমা কুচি ২ টেবিল চামচ,
১০. দারুচিনি–এলাচি–তেজপাতা ২টি করে,
১১. নারিকেল কোরানো আধা কাপ,
১২. লবণ প্রয়োজনমতো ।

প্রণালি :

পোলাওয়ের চাল ১০ মিনিট ভিজিয়ে ছেঁকে রাখতে হবে । নারিকেল কুরিয়ে ২ কাপ গরম পানি দিয়ে কচলিয়ে দুধ বের করে মেপে প্রয়োজনে পানি মিলিয়ে ৩ কাপ পরিমাণ করে নিতে হবে । নারিকেল কোরা ২ টেবিল চামচ ঘি দিয়ে ভেজে রাখতে হবে । ননস্টিক হাঁড়িতে নারকেলের দুধ, গরম মসলা ও লবণ দিয়ে ফুটিয়ে চালগুলো ঢেলে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। চাল ও পানি যখন সমান হবে, তখন ঘি দিয়ে তাওয়ার ওপর দমে বসাতে হবে। চাল ফুটে উঠলে স্তরে স্তরে ফল, নারিকেল ভাজা ও বেরেস্তা ছিটিয়ে ১০ মিনিট দমে বসাতে হবে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Labels:

রেসিপি : ''' চিলি প্রন '''

                   রেসিপি : ''' চিলি প্রন ''' 


বছরের এই সময়টায় পিঁয়াজকলি খুব পাওয়া যায়। আর বিভিন্ন রকমের চাইনিজ ধাঁচের খাবার রান্নার মজা এই সময়েই পাওয়া যায়। আপনিও যদি চাইনিজ খাবারের ফ্যান হয়ে থাকেন, তবে রান্না করে ফেলতে পারেন চিলি প্রন। চিংড়ি আর পিঁয়াজকলির স্বাদে ঝাল ঝাল এই রান্নাটি হয়ে যাবে খুব কম সময়েই।




উপকরণ :


- ১০টি মাঝারি চিংড়ি খোসা ছাড়ানো ও পরিষ্কার করা

- ২টি কাঁচামরিচ কুচি

- ২ টেবিল চামচ সয়া সস

- লবণ স্বাদমতো

- ২ টেবিল চামচ ময়দা

- ডিপ ফ্রাই করার জন্য তেল

- ২/৩টা পিঁয়াজকলি

- ৪/৫ কোয়া রসুন, মিহি কুচি করা

- ১ ইঞ্চি পরিমাণ আদা, মিহি কুচি করা

- ১টা সবুজ ক্যাপসিকাম, চৌকো করে কাটা

- ২ টেবিল চামচ রেড চিলি সস

- ১ কাপ চিকেন স্টক

- ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার

- ১ টেবিল চামচ ভিনেগার

প্রণালী :

১) একটা বড় বোলে চিংড়িগুলোকে নিয়ে নিন। এতে এক টেবিল চামচ সয়া সস, লবণ, ২ টেবিল চামচ ময়দা দিয়ে মেশান। ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট ম্যারিনেট হতে দিন।

২) নন-স্টিক প্যানে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করতে দিন। এ সময়ে পিঁয়াজকলিগুলোকে টুকরো করে কেটে নিন। পিঁয়াজকলির নিচের অংশটা বড় করে কাটুন এবং সবুজ অংশটা কুচি করে নিন। তেল গরম হয়ে এলে ম্যরিনেট করা চিংড়িগুলোকে ডিপ ফ্রাই করে নিন কিন্তু পুরোপুরী ভাজবেন না, তার আগেই উঠিয়ে নিয়ে তেল ঝরিয়ে ফেলুন।

৩) আরেকটি কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে নিন। এতে রসুন এবং আদা দিয়ে বেশি আঁচে সাঁতলে নিন এক মিনিট। এতে পিঁয়াজকলির পিঁয়াজের টুকরোগুলো এবং ক্যাপসিকাম দিয়ে টস করে নিন। এতে কাঁচামরিচ, ১ টেবিল চামচ সয়াসস, রেড চিলি সস দিয়ে মিশিয়ে নিন ভালো করে। এরপর এতে চিংড়িগুলো দিয়ে লবণ ছিটিয়ে নিন। টস করে নিন যাতে সব মশলা চিংড়িতে লেগে যায়। দুই মিনিট রান্না হতে দিন।

৪) ২ টেবিল চামচ চিকেন স্টকের সাথে ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে এটা রান্নায় মিশিয়ে নিন। নেড়ে নিন ভালো করে। এটা মিশে গেলে বাকি স্টকটাও রান্নায় দিয়ে দিন। তিন মিনিট রান্না হতে দিন।

৫) ১ টেবিল চামচ ভিনেগার এবং পিঁয়াজকলির সবুজ অংশ কুচি দিয়ে দিন। টস করে নিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

Labels:

রেসিপি : ''' টক,ঝাল,মিস্টি কাচাঁ আমের ভুনা আচার '''


রেসিপি : ''' টক,ঝাল,মিস্টি কাচাঁ আমের ভুনা আচার '''



উপকরণ :


কাঁচা আম ৩ কেজী
সরিষার তেল দুই কাপ
আস্ত রসুন কোয়া ১৫-২০ টি
আস্ত মেথি ১০-১২ টি
২-৩ টি এলাচ
ছোট দুই টুকরো দারুচিনি
সরিষা বাটা ২ টেবিল চামচ সরিষা বাটাতে দুই টেবিল চামচ সিরকা দিয়ে গুলিয়ে নিতে হবে
রসুন বাটা এক চা চামচ
আদা বাটা এক চা চামচ
হলুদ গুড়া এক চা চামচ
মরিচ গুড়া এক চামচ
ধনিয়া গুড়া আধা চা চামচ
টালা জিরা গুড়া আধা চা চামচ
নাগা মরিচ কুচি - দুই টা
৪-৫ টি শুকনো মরিচ হাল্কা টেলে গুড়া করে নিতে হবে
লবন পরিমান মত
চিনি দেড় কাপ
পাঁচফোড়ন গুড়া - দুই টেবিল চামচ
সিরকা ১ কাপের তিন ভাগ

প্রথমে আমগুলো কে ধুয়ে নিয়ে চামড়া ছাড়িয়ে চার টুকরো করে নিতে হবে তারপর আধা চা চামচ হলুদ মাখিয়ে ৩ - ৪ ঘন্টা রোদে দিতে হবে

প্রস্তুত প্রণালী :

একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিতে হবে যখন তেল হাল্কা গরম হবে রসুন কোয়া,এলাচ, দারুচিনি আর মেথি দিয়ে হালকা ভেজে নিতে হবে সরিষা বাটা আর অন্য সব মসলা একে একে দিয়ে নাড়তে থাকুন শুধু পাঁচফোড়ন,নাগা মরিচ কুচি, সিরকা,শুকনো মরিচ টালা আর চিনি বাদে তারপর আম গুলো দিয়ে নেড়েচেড়ে ভালভাবে মিশাতে হবে চুলার আচ কিন্তু মিডিয়াম থেকে কম থাকবে ৪-৫ মিনিট পর সিরকা, শুকনো মরিচ টালা,নাগা মরিচ কুচি আর চিনি দিয়ে ভালভাবে নাড়ুন ৫ মিনিট পর দুই টেবিল চা চামচ পাঁচফোড়ন গুড়া দিয়ে আবার নাড়ুন খেয়াল রাখতে হবে আচারের নিচে যেন লেগে না যাই তাই ঘন নাড়তে হবে সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করে নিবেন যখন আচার ভুনা ভুনা হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিন ।

[ ঝাল মিষ্টি আপনার পছন্দমত বাড়াতে কমাতে পাড়েন ]

[ আচার ঠাণ্ডা হলে কাচের বয়মে সংরক্ষণ করুন ৩-৪ মাসে ও এই আচার নষ্ট হয়না মাঝে মাঝে রোদে দিতে হবে আর ফ্রিজে রাখলে ১ বছর ও ভালো থাকে ]

Labels:

রেসিপি : "চিকেন রেজালা "

                রেসিপি : "চিকেন রেজালা " 


দেখেই জিভে জল আসছে না? চলুন, তাহলে জেনে নিই দারুণ একটি রেসিপি "সাতকড়া দিয়ে মুরগীর রেজালা"।



উপকরণ

মুরগির মাংস ১ কেজি পরিমাণ এর ১ টি ( মাঝারি সাইজ করে কাটা )
সাতকড়া ২ চাক একদম মিহি করে কাটা (এটি সিলেটের একটি বিখ্যাত ফল)
পেঁয়াজ কুচি ২ কাপ
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো মিলে ১ চা চামচ
টক দই ২ টেবিল চামচ
কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ
পোস্ত বাটা ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো ২ চা চামচ
জিরা বাটা ১ চা চামচ
টমেটো কেচাপ ১ টেবিল চামচ
তেজপাতা লবঙ্গ দারচিনি কয়েক টুকরা
নারিকেল দুধ ১ কাপ
লবণ স্বাদমত
তেল হাফ কাপ
কাঁচা মরিচ কয়েকটা
বেরেস্তা পরিবেশনের জন্য

প্রণালি

-প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হলে এতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিন। এবার পেঁয়াজ কুচি যোগ করুন।
-পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো, টক দই ,কাজু বাদাম বাটা, পোস্ত বাটা , গরম মশলা গুঁড়া ,জিরা বাটা দিয়ে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন।
-তাড়াহুড়া করবেন না, মশলা সময় নিয়ে কষাতে হবে।
-এবার মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট।
-এখন সাতকড়া একদম মিহি করে কষানো মাংস-তে দিন,এবার মাংসতে টমেটো কেচাপ, নারকেল দুধ আর উপরে আস্ত কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে রান্না করুন আরো ১৫ মিনিট।
-১৫ মিনিট রান্না করার পর মাংসটা নরম হয়ে সুন্দর কষানো হবে। তেল উপরে
উঠে আসলেই বুঝবেন হয়ে গেছে । পরিবেশনের সময় উপরে বেরেস্তা ছিটিয়ে দিন।
আমি এই রান্নাতে আলু দিয়েছি আপনারা চাইলে আলু ছাড়া রান্না করতে পারেন
-সুন্দর একটা লেবুর গন্ধ পাবেন মাংস থেকে । পোলাও, নান, পরোটা অথবা ভাতের সাথে খেয়ে দেখুন অনেক মজা।

Labels:

রেসিপি : "' চিকেন ললিপপ "'


              রেসিপি : "' চিকেন ললিপপ "' 



উপকরণ :

১. ডিম ১টি, কর্নফাওয়ার আধা কাপ (প্রয়োজনে আরও বেশি দেওয়া যাবে),
২. গোলমরিচগুঁড়ো ১ চা চামচ,
৩. আদাবাটা আধা চা চামচ,
৪. রসুনবাটা আধা চা চামচ,
৫. সয়াসস ১ টেবিল চামচ,
৬. স্বাদ লবণ সামান্য,
৭. লবণ সামান্য,
৮. তেল ভাজার জন্য।
.
.

প্রণালি :

> চিকেন ললিপপের সব উপকরণ দিয়ে কমপক্ষে ২ ঘণ্টা মাখিয়ে রাখুন। তার পর ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। এমনভাবে ভাজবেন যেন ভেতরে সিদ্ধ হয় আর বাইরে গোল্ডেন ব্রাউন হয়।
.
.

চিকেন ললিপপের সস :উপকরণ :

১. বারবিকিউ সস আধা কাপ,
২. ১ কোয়া রসুন সদ্য মিহি করে ছেঁচে নেওয়া,
৩. চিলিসস ১ টেবিল চামচ,
৪. টমেটো সস ১ টেবিল চামচ,
৫. চিনি স্বাদমতো,
৬. সামান্য একটু লেবুর রস,
৭. চিকেন স্টক অল্প।
.
.

প্রণালি :

> এসব উপকরণ খুব ভালো করে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। বেশি ঘন মনে হলে চিকেন স্টক মিশিয়ে পাতলা করুন। চুলায় দিয়ে ফুটে উঠলেই তৈরি আপনার সস। গরম গরম চিকেন ললিপপের ওপর এই সস ছড়িয়ে পরিবেশন করুন।

Labels:

রেসিপি : "' চিকেন হালিম "'


              রেসিপি : "' চিকেন হালিম "' 




উপকরণ :

১. মুগ ডাল ভাজা আধা কাপ,
২. মসুর ডাল আধা কাপ,
৩. অড়হর ডাল আধা কাপ,
৪. মটর ডাল আধা কাপ,
৫. ছোলার ডাল আধা কাপ,
৬. মাষকলাই ডাল আধা কাপ,
৭. পোলাও চাল আধা কাপ,
৮. লবণ স্বাদমতো।
.
.

প্রণালি :

> সব উপকরণ ভালোভাবে ধুয়ে হলুদ ১ চা-চামচ ও মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, লবণ দিয়ে সেদ্ধ দিতে হবে। সেদ্ধ হলে ভালোমতো ঘুঁটে নিন।

মাংস রান্না :
উপকরণ :

১. চিকেন ১টি ছোট ছোট করে কাটা,
২. হলুদ আধা চা-চামচ,
৩. মরিচ ১ চা-চামচ,
৪. জিরা ১ চা-চামচ,
৫. আদা ১ টেবিল-চামচ,
৬. রসুন আধা চা-চামচ,
৭. গরমমসলা ৩/৪টি করে,
৮. তেল ১ কাপ,
৯. লবণ স্বাদমতো,
১০. পেঁয়াজ ১ কাপ।
.
.

প্রণালি :

> পাত্রে সব মাখিয়ে মাংস ভালোমতো কষিয়ে রান্না করুন। এবার সেদ্ধ করে রাখা ডাল মাংসের হাঁড়িতে আবার ১৫/২০ মিনিট রান্না করুন।
.
.

পরিবেশন :উপকরণ :

১. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ,
২. আদা কুচি ১ টেবিল-চামচ,
৩. ধনিয়াপাতা ২ টেবিল-চামচ,
৪. লেবু পরিমাণমতো,
৫. জিরা গুঁড়া ১ টেবিল-চামচ।
.
.

প্রণালি :

> বাটিতে হালিম নিয়ে উল্লিখিত উপকরণগুলো দিয়ে পরিবেশন করুন।

Labels:

Wednesday, June 21, 2017

আমেরিকান ফ্রাইড চিকেন রেসিপি

        আমেরিকান ফ্রাইড চিকেন রেসিপি

কত রকমের ফ্রাইড চিকেন রেসিপিই তো জানেন আপনি, আমেরিকান ফ্রাইড চিকেন তৈরি করতে জানেন কি ? দারুণ সুস্বাদু এই খাবারটি তৈরি করা যায় খুবই অল্প সময়ে আর খেতে হয় তেমনই অসাধারণ। আপনার জানা যে কোন ফ্রাইড চিকেনের রেসিপি হতে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই খাবারটির রেসিপিটি চলুন, জেনে নিই।



উপকরণ :

-চিকেন পিস ৪ টা

-ডিম ১ টা

-গোল মরিচ গুঁড়ো ১/২ চামচ

-ওয়েস্টার সস ১ টেবিল চামচ

-সয়া সস ১ চামচ

-সরিষা গুঁড়ো / পেস্ট ১ চামচ

-ময়দা ১ টেবিল চামচ

– টোস্ট বিস্কুট এর গুঁড়ো ১ কাপ

-লবণ পরিমান মত

-তেল ১ কাপ

প্রনালি :

– চিকেন পিস গুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

-একটা পাত্রে ডিম, সরিষা গুঁড়ো, ওয়েস্টার সস, সয়া সস, গোল মরিচগুঁড়ো, লবণ, ময়দা এক সাথে ফেটিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন।

-এখন চিকেন পিস গুলো বিস্কুটের গুঁড়োত ভাল ভাবে গড়িয়ে ১০ মিনিট ফ্রিজে রাখুন। এতে চিকেনের সাথে ক্রাম্ব লেগে থাকবে।

-ডুবো তেলে সময় নিয়ে সোনালি করে ভাজুন।

-সসঅথবা রাইস এর সাথে উপভোগ করুন ভিন্নদেশি এই খাবারটি।

Labels:

আমলকীর টক ঝাল মিষ্টি আচার

           আমলকীর টক ঝাল মিষ্টি আচার

আচার মানেই টক-ঝাল-মিষ্টির সংমিশ্রণে জিভে জল আনার ব্যবস্থা। বাজারে অন্যান্য মৌসুমী ফলের সঙ্গে প্রচুর পরিমাণে আমলকীও পাওয়া যাচ্ছে। পুষ্টিগুণে ভরা এই ফল দিয়ে বানানো যেতে পারে মনকাড়া স্বাদের আচার। আজ আপনাদের জন্য রইলো সহজ উপায়ে আমলকীর টক–ঝাল–মিষ্টি আচার তৈরির রেসিপি।



উপকরণ :

১. আমলকী ৫০০ গ্রাম,

২. তেঁতুল ২০০ গ্রাম,

৩. হলুদ গুঁড়া ১ চা-চামচ,

৪. মরিচ গুঁড়া ২ চা-চামচ,

৫. ভাজা ধনিয়া গুঁড়া ১ চা-চামচ,

৬. ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ,

৭. ভাজা মেথির গুঁড়া ১ চা-চামচ,

৮. লবণ ২ চা-চামচ,

৯. সরিষার তেল আধা কাপ,

১০. সরিষা ১ চা-চামচ,

১১. মেথি আধা চা-চামচ,

১২. আখের গুড় দেড় কাপ।

প্রণালি :

আমলকী ধুয়ে ২-৩ টুকরা করে নিন। তেঁতুল ১ কাপ গরম পানিতে ভিজিয়ে রেখে বিচি ফেলে ঘন ক্বাথ তৈরি করুন। এর সঙ্গে হলুদ, ভাজা ধনিয়া, ভাজা মরিচ, ভাজা জিরা, ভাজা মেথির গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। কড়াইয়ে সিকি কাপ সরিষার তেল গরম করে আমলকীর টুকরাগুলো সামান্য ভেজে নিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন।

নরম হয়ে এলে মসলা মিশ্রিত তেঁতুলের ক্বাথ ও বাকি তেল দিয়ে ভালো করে মিশিয়ে ৫-১০ মিনিট রান্না করুন। তারপর গুড় দিয়ে নাড়ুন। খেয়াল রাখতে হবে আচার যেন পুড়ে না যায় ও গুড় যেন গলে আচারের সঙ্গে ভালোভাবে মিশে যায়।

অন্য একটি প্যানে ২ টেবিল চামচ সরিষার তেল গরম করে তাতে আস্ত সরিষা ও মেথির ফোড়ন দিয়ে আমলকী ও তেঁতুলের মিশ্রণ ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। ঠান্ডা হলে তিন থেকে চার দিন রোদে দিয়ে বাতাস ঢোকে না এমন কাচের বোতলে সংরক্ষণ করুন।

Labels:

সুস্বাদু মাটন ফ্রাই তৈরির সহজ রেসিপি

     সুস্বাদু মাটন ফ্রাই তৈরির সহজ রেসিপি

গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন মাটন ফ্রাই। খাসির মাংসের সুস্বাদু এই খাবারটি ঝটপট তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই ফ্রাই।




উপকরণ :

খাসির মাংস আধা কেজি
রসুন বাটা চার কোয়া
টমেটো একটি
লাল কাঁচামরিচ ১০টি
ভিনেগার এক চা চামচ
সরিষার তেল এক চা চামচ
আদা বাটা এক চা চামচ
পেঁয়াজ কুচি একটি
জিরা এক চা চামচ
হলুদের গুঁড়ো আধা চা চমচ
গরম মসলা গুঁড়ো এক চা চামচ
ধনেপাতা কুচি দুই টেবিল চামচ ও লবণ স্বাদ

প্রস্তুত প্রণালী :

প্রথমে লাল কাঁচামরিচ ও জিরা একসঙ্গে শিলপাটায় বেটে নিন। এবার মাংসের সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো ও লবণ মেখে সেদ্ধ করে নিন। এরপর একটি প্যানে সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। অল্প আঁচে কিছুক্ষণ নাড়তে থাকুন। এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে নাড়ুন। এবার এতে খাসির মাংস, মরিচ ও জিরা বাটা দিয়ে কষাতে থাকুন। সবশেষে ভিনেগার দিয়ে ১০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন ফ্রাই।

দেশী বিদেশী রান্নার রেসিপি পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন

Labels:

Tuesday, June 13, 2017

মাটন কোপ্তা বিরিয়ানি রেসিপি

             মাটন কোপ্তা বিরিয়ানি রেসিপি

অতিথি আপ্যায়নে মাটন কোপ্তা বিরিয়ানি রান্না করতে পারেন। এটি খেতে ভীষণ সুস্বাদু। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই বিরিয়ানি ।





উপকরণ :পোলাওয়ের জন্য :


বাসমতি চাল চার কাপ, লবঙ্গ সাতটি, সবুজ এলাচ পাঁচটি, শাহি জিরা এক চা চামচ, দারুচিনি দুই টুকরা, দুধে ভেজানো জাফরান সামান্য ও লবণ স্বাদমতো।

কোপ্তার জন্য :

খাসির মাংসের কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, গরম মসলার গুঁড়ো এক চা চামচ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, ক্রিম এক টেবিল চামচ, মরিচের গুঁড়ো এক চা চামচ, নারকেল কুচি এক চা চামচ, ধনেপাতা কুচি এক কাপ, বেসন এক টেবিল চামচ, দুধে ভেজানো পাউরুটি এক টুকরা, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

গ্রেভির জন্য :

তেল আধা কাপ, কাঁচামরিচ কুচি দুটি, পেঁয়াজ কুচি একটি, টমেটো কুচি দুটি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, জিরা আধা চা চামচ, হলুদ গুঁড়ো সামান্য, টকদই তিন টেবিল চামচ, গরম মসলা গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো দুই চা চামচ, ধনেপাতা কুচি এক কাপ ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী :পোলাও রান্না করবেন যেভাবে :

প্রথমে চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি প্যানে পানি দিয়ে এর মধ্যে লবঙ্গ, সবুজ এলাচ, শাহি জিরা, দারুচিনি ও লবণ দিয়ে নেড়ে দিন। পানি ফুটতে শুরু করলে এর মধ্যে চাল দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ দমে রাখুন। এতে পোলাও ভালোভাবে সেদ্ধ হবে।

কোপ্তা তৈরি করবেন যেভাবে :

প্রথমে একটি ব্লেন্ডারে খাসির মাংসের কিমা, পেঁয়াজ বাটা, গরম মসলার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ক্রিম, মরিচের গুঁড়ো, নারকেল কুচি, ধনেপাতা কুচি, বেসন, দুধে ভেজানো পাউরুটি ও লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এই মিশ্রণ ৩০ থেকে ৪০ মিনিট ফ্রিজে মেরিনেটের জন্য রেখে দিন। এবার হাতে তেল লাগিয়ে এই মিশ্রণ দিয়ে গোল গোল কোপ্তা তৈরি করে নিন। আবারও ফ্রিজে রাখুন।

গ্রেভি তৈরি করবেন যেভাবে :

প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে জিরা, পেঁয়াজ কুচি, আদা বাটা ও রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। এখন এতে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে নাড়তে থাকুন। সামান্য পানি দিন। এখন এতে কোপ্তাগুলো দিয়ে দিন। টক দই দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ২০ মিনিট রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।

বিরিয়ানি তৈরি করবেন যেভাবে :

একটি বড় প্যানে প্রথমে ঘি দিন। এবার অল্প পোলাও দিন। এর ওপর অল্প কোপ্তার গ্রেভি দিন। আবারও পোলাও ও কোপ্তা লেয়ার করে দিন। এভাবে কয়েক লেয়ার হওয়ার পর ওপরে দুধে ভেজানো জাফরান ছড়িয়ে দিন। সাত থেকে আট মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এরপর ১০ মিনিট দমে রাখুন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু মাটন কোপ্তা বিরিয়ানি।

Labels:

মজাদার চিকেন দোপিয়াজা রেসিপি , জেনে নিন

মজাদার চিকেন দোপিয়াজা রেসিপি , জেনে নিন

চিকেন দোপিয়াজা খুবই সুস্বাদু ও জনপ্রিয় খাবার । বিভিন্ন অনুষ্টানে বা অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করতে পারবেন । ছোট বড় সবার পছন্দ হবে ।





উপকরণ :

১.মুরগি ১ কেজি…
২.আদা রসুন বাটা ১ টেবিল চামচ
৩.পেয়াজ কুচি ১/২ কাপ
৪.পেয়াজ কিউব ১/২ কাপ
৫.হলুদ,ধনে,জিরা,মরিচ গুড়া
৬.আস্ত গরম মসলা
৭.লবন,তেল,কাচা মরিচ

প্রস্তুত প্রণালী :

★ মুরগি রেগুলার কাট করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন ।

★ মাংসের সাথে আদা রসুন বাটা আর লবন দিয়ে মেখে রাখুন ১/২ ঘন্টা ।

★ কড়াইতে তেল দিন , তেল গরম হলে আস্ত গরম মসলা দিয়ে কয়েক সেকেন্ড পর পেয়াজ কুচি সব গুড়া মসলা দিয়ে ঢেকে দিন , ৫-৭ মিনিট পর মসলা কষে গেলে চিকেন পিস গুলো দিয়ে দিন , আবার ঢেকে দিন ১৫ মিনিট রান্না করুন , মাঝে মাঝে নেড়ে দিন , এক্সটা কোন পানি দেয়া যাবে না , চিকেন থেকে পানি বের হবে সেই পানিতেই মাংসের সিদ্ধ হয়ে যাবে , এবার লবন চেক করুন , কাচা মরিচ আর পেয়াজ কিউব দিয়ে আবার ঢেকে দিন , ৫ মিনিট পর ঢাকনা খুলে আরো ২ মিনিট ভেজে নিন , ব্যাস রেডি হয়ে গেল দারুন মজার চিকেন দোপিয়াজা ।

Labels:

মজাদার জর্দা তৈরির সহজ রেসিপি

        মজাদার জর্দা তৈরির সহজ রেসিপি

জর্দা মানেই বিয়ে বাড়ি বা ঈদের দিনের অতি পরিচিত সুস্বাদু ডেজার্ট । অনেকে খেতে পছন্দ করি কিন্তু রান্না করতে জানি না তাই মন চাইলেও খাওয়া হয়ে উঠে না। তাই আজ বাহারি রান্না শিখুন দিচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতিতে মজাদার জর্দা রেসিপি ।



উপকরণ :

১. বাসমতি/পোলাউ চাল- ২ কাপ
২. গরম পানি- ২ লিটার
৩. দারচিনি- ২ টি
৪. এলাচ- ২ টি
৫. তেজপাতা- ২ টি
৬. লবঙ্গ- ৩ টি
৭. কমলা/জোরদা রং- ১/২ চা চামচ
৮. জাফরান- এক চিমটি (২ টেবিল চামচ দুধে ভিজানো )
৯. বাটার- ১/২ কাপ (চাইলে ঘি দিতে পারেন )
১০. চিনি- ২ কাপ (স্বাদমতো)
১১. বাদাম কুচি- ২ কাপ (কাঠ বাদাম,কাজু বাদাম)
১২. ড্রাই ফ্রুটস- ১.৫ কাপের একটু বেশি (কিসমিস, গ্লেস চেরি আরো অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন)
১৩. দুধ- ২ কাপ

প্রণালী :

প্রথমে পানি গরম হয়ে এলে পানিতে চাল, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা (১টি করে) আর খাবার রং ও দুধে ভিজানো জাফরান ছেড়ে দিন।চাল ৭৫% – ৮০% সিদ্ধ হলে পানি ঝরিয়ে ফেলুন।প্যানে বাটার/ঘি গরম করে বাকি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিন।

এক মিনিট ভেজে বাদাম কুচি দিন, অন্তত ২/৩ মিনিট ভাঁজুন।এবার চিনি আর দুধ দিয়ে দিন, চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।এখন এতে ড্রাই ফ্রুটস আর পানি ঝরানো চাল দিয়ে দিন।মাঝারি আছে পানি শুকানো পর্যন্ত রান্না করুন, খুব তাড়াতাড়ি পানি শুকিয়ে আঠালো হয়ে যাবে।

গ্লেস চেরি, মাওয়া বা ছোট গোলাপ জামুন দিয়ে ইচ্ছামত ডেকোরেশন করে পরিবেশন করুন মজাদার “ জর্দা ”।

Labels:

গোলাপ জামুন বিরিয়ানি রেসিপি

           গোলাপ জামুন বিরিয়ানি রেসিপি

বিভিন্ন অনুষ্টানে বা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন এই মজাদার সুস্বাদু গোলাপ জামুন বিরিয়ানি । ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারবেন ।



উপকরণ :

– চিকেন কিমা ১/২ কেজি
– তন্দুরি মসলা ৪-৫ টেবিল চামচ ( আমি শান তন্দুরি মসলা নিয়েছি )
– লবন সাদ অনুযায়ী
– মরিচ গুড়া ১ চা চামচ বা পছন্দ মত
– কাঁচা মরিচ কুচি ৫-৬ টি
– পিয়াজ কুচি ২ টি
– ধনে পাতা কুচি পরিমান মত
-টমেটো সস ২ টেবিল চামচ
-পিয়াজ বেরেস্তা ১/২ কাপ
– লাল ফুড কালার পরিমান মত
– বেসন ২-৩ টেবিল চামচ
– কর্ন ফ্ল়াওয়ার ২-৩ টেবিল চামচ
– ডিম ২ টি
ফুড প্রসেসরে সব গুলো উপাদান এক সাথে ব্লেন্ড করে নিতে হবে।এরপর ডুবো তেলে হালকা আচে বড়া গুলো ভেজে তুলে রাখতে হবে।

পোলও ( রাইস কুকারে রান্না ) :

– বাসমতি বা পোলও চাল ৪ কাপ ( ধোয়া এবং পানিতে ভিজানো ২০ মিনিট )
– তরল দুধ ১ কাপ
– ঘী ২-৩ টেবিল চামচ
– এলাচ ৪/৫ টি
– দাল্চিনি ২ টি
– তেজ্পাতা ২ টি
– লবন সাদ মত
– আদা বাটা ১/২ টেবিল চামচ
– পিয়াজ বাটা ২ টেবিল চামচ
– তেল ১/২ কাপ বা প্রয়োজন মত
– লেবুর রস ১ টেবিল চামচ
– কেওড়া জল ১-২ টেবিল চামচ
– আস্ত জিরা ১/৪ চা চামচ ( ইচ্ছা )
– চিনি ১/২ চা চামচ
– পানি ৪ থেকে ৫ কাপ
– কাঁচা মরিচ ৮-১০ টি
– পিয়াজ বেরেস্তা পরিমান মত

প্রণালী :

প্রথমে রাইস কুকারের কুক বাটন অন করে তেল দিতে হবে।এবার তেল একটু গরম হলে একে একে জিরা,এলাচি,দাল্চিনি,তেজপাতা সামান্য ভেজে পিয়াজ আর আদা বাটা দিয়ে আরও একটু ভেজে চাল দিয়ে দিতে হবে।এরপর চাল গুলোকে সামান্য একটু নেড়ে পরিমান মত পানি আর তরল দুধ দিয়ে লবন,চিনি,লেবুর রস দিয়ে ঢেকে দিতে হবে।রান্না শেষের দিকে ঢাকনা খুলে এর মধ্যে কেওড়া জল ও ঘি দিয়ে আবার ঢেকে দিতে হবে।রান্না শেষে কুক বাটন টা ওয়ার্ম বাটনে উঠে গেলে ঢাকনা খুলে কিসুক্ষন রাখতে হবে স্টিম টা বের হবার জন্য।এবার পোলাও এর মধ্যে কাঁচা মরিচ,বেরেস্তা ও চিকেন এর বড়া গুলো দিয়ে দমে দিতে হবে এবং দম শেষে গরম গরম পরিবেশন করতে হবে।

টিপস :

রান্না শেষে পোলাও এর স্টিম টা বের করে না রাখলে পোলাও বেশী নরম হয়ে যাবে ।
চাল অনুযায়ী পানির পরিমান কম বেশী হতে পারে ।
রাইস কুকারের তেল দিয়ে গরম মশলা আর বাটা মশলা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে কুক বাটন টা ওয়ার্ম বাটনে উঠে যাবে ।

Labels:

Monday, June 12, 2017

সকালের নাস্তায় পরোটা বা রুটির সাথে ডিম দিয়ে মজাদার বাঁধাকপি ভাজি রেসিপি

সকালের নাস্তায় পরোটা বা রুটির সাথে ডিম দিয়ে মজাদার বাঁধাকপি ভাজি রেসিপি

শীতের কয়েকটি মজার সবজির মধ্য বাঁধাকপি অন্নতম। এই সবজিটি যে কোন কিছু দিয়েই রান্না করা হোক না কেন পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু বেশ দারুন লাগে। তাই আজ বাহারি রান্না শিখুন আপনাদের জন্য নিয়ে এলো ডিম দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি।



উপকরণ :

বাঁধাকপি, ডিম ,লবণ, গোটা জিরা, বেশি করে পেয়াজ কুচি, কাঁচামরিচ ফালি ও তেল।

রান্নার নিয়ম :
১। প্রথমে বাঁধাকপি কুচি করে কেটে গরম পানিতে ভাব দিয়ে নিন।

২। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হাতে চিপে নিন।

৩। এবার একটি কড়াইয়ে পরিমান মত তেলে পেয়াজ , কাঁচামরিচ ও গোটা জিরা ফোড়ন দিয়ে ডিম ভেঙ্গে নাড়তে থাকুন।

৪। ডিম হালকা ভাজা ভাজা হলে বাঁধাকপি ঢেলে লবণ দিয়ে নাড়তে থাকুন।

৫। বাঁধাকপি ভাজা হলে চুলা থেকে নামিয়ে রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করুন।

Labels:

সুস্বাদু ফুলকপির দোলমা রেসিপি

  দেখে নিন, সুস্বাদু ফুলকপির দোলমা রেসিপি


উপকরণ –

ফুলকপি ১টি দারিচিনি,
২সেমি ২টুকরা
মাংসের কিমা ১কাপ …
লবঙ্গ ২টি
পেঁয়াজ, বাটা ১টে চা
তেজপাতা ১টি
আদা, বাটা ১ চা চা
টমেটো সস বা দই ১টে.চা
রসুন, বাটা ১/২ চা চা
কাঁচামরিচ ২টি
মরিচ, বাটা ১চা চা
পনির, ঝুরি ২টে.চা
হলুদ, বাটা ১/২ চা চা লবণ ১চা চা
গোলমরিচ, বাটা ১/২ চা চা
ময়দা ১/২ কাপ
এলাচ ৩টি
সয়াবিন তেল ১ কাপ

প্রণালি –

১। ফুলকপির ডাটা ও বোটা ফেলে লবণ পানিতে আধাঘন্টা ডুবিয়ে রাখ। কপি লবণ পানি থেকে তুলে ফুটানো পানিতে দিয়ে ৪-৮ মিনিট সিদ্ধ কর।

২। কিমায় বাটা মসলা, গরম মসলা, তেজপাতা ৩টে.চামচ তেল, সস বা দই এবং১/২ কাপ পানি দিয়ে সিদ্ধ কর। পানি শুকিয়ে মাংস সিদ্ধ হলে কাঁচামরিচ দিয়ে কষাও। তেলের উপর আসলে নামাও। পনির কুচি মিশাও। তেজপাতা এবং গরম মসলা তুলে ফেল।

৪। ফুলকপি উল্টিয়ে প্লেটে রাখ। কপির ফাঁক দিয়ে কিমা ঠেসে ভর। সাবধানে কিমা ভরবে যেন ফুলকপি না ভাঙ্গে।

৫। ময়দায় সামান্য লবণ, ১টে.চামচ ঘি ও ১টে.চামচ পানি দিয়ে মথে নাও। মাঝারি আকারের রুটি বেলে ফুলকপির যে দিক দিয়ে কিমা ভরা হয়েছে, সেদিকে ঢেকে দাও। রুটি কপির সাথে ভালভাবে এটেঁ দেবে।

৬। কড়াইয়ে ডুবো তেলে ফুলকপির দুই পিঠ ভাজ। গরম পরিবেশন কর।

আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন।

Labels:

Sunday, June 11, 2017

লো ফ্যাট চিকেন বিরিয়ানি রেসিপি

        লো ফ্যাট চিকেন বিরিয়ানি রেসিপি

আজকের রেসিপির নাম হলো ‘লো ফ্যাট চিকেন বিরিয়ানি’। অনেকে ভারী খাবার বলে বিরিয়ানিকে এড়িয়ে যান। কিন্তু মজাদার এই বিরিয়ানি যদি লো ফ্যাটের হয়, তাহলে তো আর খাওয়ায় কোনো বাধা নেই। এমনই এক লো ফ্যাটের মুরগির বিরিয়ানির রেসিপি দেওয়া হয়েছে । জেনে নিন, কী কী উপকরণ লাগছে এই রেসিপিতে এবং কীভাবে রান্না করবেন দারুণ সুস্বাদু লো ফ্যাট চিকেন বিরিয়ানি।


উপকরণ :

বাসমতী চাল ২৮০ গ্রাম
ছোট ছোট টুকরা করা হাড় ছাড়া মুরগির মাংস ৬০০ গ্রাম
চিকেন স্টক ৭০০ মিলিলিটার
আধা ননিমুক্ত দুধ দুই টেবিল চামচ
রসুন বাটা তিন কোয়া
আদা বাটা দুই টেবিল চামচ
দারুচিনি গুঁড়া ১/৪ টেবিল চামচ
হলুদ গুঁড়া এক টেবিল চামচ
মরিচের গুঁড়া আধা টেবিল চামচ
জিরা গুঁড়া এক টেবিল চামচ
টক দই পাঁচ টেবিল চামচ
পেঁয়াজ চারটি
আস্ত দারুচিনি দুই টুকরা
ছোট এলাচ পাঁচটি
লবঙ্গ তিনটি
গরম মসলা এক টেবিল চামচ
সরিষার তেল চার টেবিল চামচ এবং লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী :

প্রথমে একটি বাটিতে মুরগির মাংস, রসুন বাটা, আদা বাটা, দারুচিনি গুঁড়া, হলুদ গুঁড়া, টক দই, মরিচ গুঁড়া এবং লবণ একসঙ্গে মিশিয়ে মেরিনেটের জন্য এক ঘণ্টা রেখে দিন। দুধ গরম করে তাতে অল্প জাফরান দিয়ে আলাদা করে রেখে দিন।

২০০ ডিগ্রি সেলসিয়াসে ওভেন প্রিহিট করে নিন। বেকিং ট্রেতে এক টেবিল চামচ তেল দিন। পেঁয়াজ স্লাইস করে ট্রেতে দিয়ে দিন। ৪৫ মিনিট সময় লাগবে পেঁয়াজ লাল হয়ে ফ্রাই হতে।

এখন একটি বড় কড়াইয়ে এক টেবিল চামচ তেল দিয়ে তাতে কুচি করা বাকি পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকুন, যতক্ষণ না লাল হয়। এর পর এতে একে একে মুরগির মাংস, টক দই ও মরিচের গুঁড়া দিয়ে দিন। ১০০ মিলিলিটার পানি দিয়ে ১৫ মিনিটের জন্য ঢেকে দিন। ১৫ মিনিট পর মাংস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখুন।

অন্য একটি কড়াইয়ে এক টেবিল চামচ তেল, আস্ত দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং জিরা দিয়ে ভাজতে থাকুন। চাল দিয়ে দিন এবং এক মিনিট ভাজতে থাকুন। চিকেন স্টক দিয়ে দিন এবং আট মিনিট রান্না করুন। চাল আধা সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিন। এক টেবিল চামচ তেলের মধ্যে গরম মসলার গুঁড়া মিশিয়ে আলাদা রেখে দিন।

এখন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আবারও ওভেন প্রিহিট করে নিন। এবার একটি ওভেনপ্রুফ পাত্রে অল্প রান্না করা মুরগির মাংস এবং ফ্রাই করা কিছু পেঁয়াজ চরিয়ে দিন। এর পর এর ওপর কিছুটা রান্না করা চাল বিছিয়ে দিন। অল্প একটু গরম মসলা মেশানো তেল এর ওপর ছড়িয়ে দিন। বাকি মুরগির মাংস, ফ্রাই করা পেঁয়াজ এবং বাকি চালটুকু দিয়ে দিন। এর ওপর জাফরান মেশানো দুধ দিয়ে দিন। এর পর পেঁয়াজ কুচি বিছিয়ে ফয়েল পেপার দিয়ে শক্ত করে পাত্রের মুখটি লাগিয়ে নিন। এর পর ওভেনে ২৫ মিনিটের জন্য রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন লো ফ্যাট চিকেন বিরিয়ানি।

Labels:

Saturday, June 10, 2017

মাংস দিয়ে বাঁধাকপির ঝাল রেসিপি

        মাংস দিয়ে বাঁধাকপির ঝাল রেসিপি

আজ আপনাদের জন্য গরুর মাংসে বাঁধাকপির ঝাল রেসিপি। কি এর আগে খেয়েছেন কি ? না খেয়ে থাকলে আজই খেয়ে নিন।



উপকরণ :

ছোট করে কাটা গরুর মাংস দুই কাপ।

একটু বড় করে কাটা বাঁধাকপি ৫ কাপ।

আদা, জিরা ও রসুনবাটা ১ চা-চামচ করে।

কিউব করে কাটা পেঁয়াজ ২টি,

কুচানো পেঁয়াজ আধা কাপ।

আদা ও রসুনের কুচি ১ চা-চামচ।

কাঁচা মরিচ ফালি ১০-১২টি,

এলাচ,

দারচিনি ২টি করে।

তেজপাতা ২টি।

টমেটো ১টি।

লবণ ও পানি পরিমাণমতো।

ধনেপাতা অল্প।

তেল ৩ টেবিল-চামচ।

হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আধা চা-চামচ করে।

পদ্ধতি :

বাঁধাকপি ছাড়া বাকি সব মসলা দিয়ে মাংস ভুনা করতে হবে ।
এবার কিউব করে কাটা পেঁয়াজ, টমেটো দিয়ে ১৫ মিনিট রান্না করে বাঁধাকপিগুলো ছড়িয়ে দিতে হবে ।
যখন হয়ে যাবে, তখন তেল গরম করে আদা, রসুন ও পেঁয়াজের কুচি ভেজে মিশ্রণটি ঢেলে নেড়ে ওপরে ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে পাঁচ মিনিট দমে রাখতে হবে ।
এই রান্নাটি একটু ঝাল হবে ।
এখন গরম গরম পরিবেশন করুন ।

দেশী বিদেশী সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন

Labels: