Thursday, June 22, 2017

রেসিপি : ''' বালিশ চমচম '''

              রেসিপি : ''' বালিশ চমচম ''' 


ইহার নাম বালিশ চমচম, যদিও দেখিতে কোলবালিশের মত লাগে...নেত্রকোনার এই চমচমের ১টির ওজন নাকি ১কেজির মত হয় ও মালাইয়ের সাথে ইহা পরিবেশন করা হয়।আমার এতবড় বানানোর সাহসে কুলায়নি।আমি ২কেজি দুধের ছানা থেকে ৪পীস করেছি।<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1546328847456228" crossorigin="anonymous"></script>




উপকরণ :
ছানা তৈরি :
• দুধঃ ২ লিটার

• লেবুর রসঃ ৩ টেবিলচামচ/ ভিনেগার(লেবুর রসে মিষ্টি সফট হয়)
• সুতি /মসলিন নরম কাপড়
দুধ চুলায় দিয়ে ফুটতে শুরু করলেই চুলা বন্ধ করে দিন।
লেবুর রসের সাথে ২ টেবিলচামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দুধে মিশাতে থাকুন।দুধ ফেটে সবুজ পানি আলাদা হয়ে গেলে সাথে সাথে ছানা কাপড়ে ছেকে ফেলুন।এখন ঠান্ডা পানিতে ছানা ৩বার ধুয়ে নিন যাতে লেবুর টক ভাব দূর হয়ে যায়।
ছানার কাপড়ের পুতলি চেপে চেপে পানি বের করে উচু জায়গাতে ঝুলিয়ে রাখুন ২ঘন্টা। (পানির কলের উপরে রাখলে ভাল হয়)

চমচম তৈরি :

• ছানাঃ ২কাপের কম (২ লিটার দুধের)
• ময়দা ও সুজিঃ ১ চা চামচ করে(এই মিস্টিটা চমচমের চেয়ে একটু সফট হবে তাই ময়দা কম দিবেন)
• মিহি গুড়ো চিনিঃ ২চা চামচ
• গোলাপজল ইচ্ছে অনুযায়ী

সিরার জন্য :

পানিঃ ৮ কাপ
চিনিঃ ২ কাপ

প্রণালী :

প্লেটে ছানা নিয়ে কিছুসময় হাল্কা বাতাসে মেলে রাখুন।এতে ছানার পানি থাকলে শুকিয়ে যাবে।ছানা হাতের তালু দিয়ে মথে নিন ২মিনিট। এখন ময়দা , সুজি ও চিনিগুড়ো মিশিয়ে আরো ১০ মিনিট এর মত মথতে হবে।ছানা ৪ ভাগ করে নিন।সময় নিয়ে হাতে ঘি মাখিয়ে চমচম এর আকারে বানিয়ে নিন।কোন ফাটা না থাকে যেন তবে সিরায় দিলে ফেটে যাবে।(যদিও এই চমচমটাতে হাল্কা ক্রাক থাকে)

হাড়িতে চিনির সঙ্গে পানি দিয়ে চুলায় দিন।ঢাকনা দিবেন না।ফুটে ওঠার পর সিরার ওপর থেকে ময়লা তুলে ফেলুন।
এখন সব ছানার চমচম একবারে সিরায় ছাড়ুন। আঁচ বাড়িয়ে ঢাকনা আটকিয়ে দিন।১০ মিনিট এভাবে রাখুন।১০ মিনিট পর আচ মাঝারি করে ঢাকনা খুলে আরো ২০ মিনিট রাখুন।

অন্য প্যানে ১/৪কাপ চিনি আর ১ টেবিলচামচ পানি চুলায় দিয়ে ক্যারামেল(লালচে বাদামি) করে নিন।এই ক্যারামেল চমচমের হাড়িতে ঢেলে কিছুসময় ফুটতে দিন।ইচ্ছেমত রঙ আসলে চুলা বন্ধ করে সিরাসহ চমচম পাতিলেই রাখুন ও ঠান্ডা করুন।গরম নাড়তে গেলে ভেঙ্গে যেতে পারে।
মালাই বা দুধের সরের সাথে ঠান্ডা পরিবেশন করুন।

Labels:

রেসিপি : ভেজিটেবলস চীজ ওমলেট ক্রেপার রোল


রেসিপি : ভেজিটেবলস চীজ ওমলেট ক্রেপার রোল

ইফতারে যারা তেলে ভাজা খাবার কম খেতে চাও,তাদের জন্য আমার এই রেসিপিটি।ঝাল এবং ইয়াম্মি একটি আইটেম।"ভেজিটেবিলস ক্রেপার- চীজ ওমলেট রোল"। ইফতারের জন্য হেলদি একটি ইফতার।




উপকরণ :

ময়দা ১ কাপ
ডিম ১টি (ফেটানো)
লবন আন্দাজ মত
গোলমরিচ গুড়াঁ ১/২ চা চামচের কম।
পানি প্রয়োজন মত ( গোলা করতে যা লাগে)
ক্যাপ্সিকাম ২টেবিল চামচ
গাজর কুচি (ছোট মটর সাইজ করে)
ধনেপাতা কুচি ১টেবিল চামচ
পিয়াজঁ কুচি ১ টেবিল চামচ ( ইচ্ছে)
১/২কাপ লিকুইট দুধ

ওমলেট :

ডিম দুইটি
পিয়াজঁ কুচি ১টি
হলুদ গুড়াঁ দুই চিমটি
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
কাচাঁমরিচ কুচি ২ টি
লবণ আন্দাজ মত
আরো লাগবে, চীজ স্লাইস কয়েকটি

পদ্ধতি :

১:প্রথমে,ক্রেপের গোলা তৈরি করে নিতে হবে।ক্রেপের উপকরণ গুলো পানি ছাড়া একটি বাটতে নিয়ে মিশায় নিতে হবে এবং অল্প অল্প পানি দিয়ে পাটসাপ্টার গোলার মত গোলা তৈরি করে নিন।ঢেকে ২০ মিনিট রেখে দিন।
২:এবার একটি প্যানে তেল ব্রাশ বড় গোল চামচে করে ১, ১/২ চামচ মত গোলা দিয়ে প্যান গুরিয়ে গুরিয়ে রুটি মত করে নিন। ঢেকে দিন কাচাঁভাব পরিবর্তন হলে উল্টায় দিন।২-৩সেকেন্ড রেখে নামিয়ে নিন একটি ট্রেতে।
৩: অন্য প্যানে অল্প তেল গরম করে একটি রুটি আন্দাজে ডিমের মিশ্রণ দিন রুটি মত গোল করে নিন।ঢেকে দিন অমলেট হয়ে গেলে নামিয়ে নিয়ে রুটি উপর দিন এবং চীজ স্লাইস দিয়ে ক্রেপার রোল করে নিন।একই পদ্ধতিতে বাকীটি করে নিন।
৪:এবার ক্রেপার ছুরি দিয়ে কেটে নিন।
৫:বিকালের নাস্তায় কিংবা ইফতারে সসের সাথে পরিবেশন করুন।

Labels:

রেসিপি : ''' লেয়ার সমুচা '''


                রেসিপি : ''' লেয়ার সমুচা ''' 



উপকরণ :
পুরের জন্য :

১. কিমা আধা কাপ বা ডিম ২টা,
২. সস ১ টেবিল-চামচ,
৩. পেঁয়াজ আধা কাপ,
৪. লবণ পরিমাণমতো,
৫. তেল ২ টেবিল-চামচ,
৬. ধনিয়াপাতা সামান্য,
৭. কাঁচা মরিচ স্বাদমতো,
৮. মরিচ গুঁড়া সামান্য,
৯. হলুদ গুঁড়া সামান্য,
১০. গোলমরিচ গুঁড়া সামান্য,
১১. গরমমসলা কোয়ার্টার চা-চামচ।

প্রণালি :

প্যানে তেল গরম করে প্রথমে পেঁয়াজ দিতে হবে। তারপর সেদ্ধ কিমা বা ডিম দিয়ে ভাজতে হবে। ভাজার সময় বাকি উপকরণ দিন। নামাবার আগে ধনিয়াপাতা দিতে হবে।

ডো এর জন্য -
উপকরণ :

১. ময়দা ২ কাপ,
২. লবণ পরিমাণমতো,
৩. পানি পরিমাণমতো।

প্রণালি :

প্রথমে ডো বানিয়ে ছোট ছোট রুটি তৈরি করে তেল মেখে নিতে হবে। তারপর শুকনা ময়দা ছিটিয়ে একটার উপর একটা দিয়ে ৬/৭টা রুটি লাগিয়ে একটা রুটি বানাতে হবে। এবার রুটিটাকে ৪ ভাগ করে ভাঁজ দিয়ে তাতে পুর ভরে মুখ আটকে দিতে হবে। তেলে ভেজে গরম গরম সসসহ পরিবেশন করুন।

Labels:

রেসিপি : ''' সুজির চমচম '''

                  রেসিপি : ''' সুজির চমচম ''' 



উপকরন :

সুজি ১ কাপ
কনডেন্স মিল্ক ১/২ কাপ
দুধ ১ ১/২ কাপ
ঘি ১ টেবিল চামচ
ডিম ১ টি

সিরা :

চিনি ১ কাপ
পানি ২ কাপ

মাওয়া :

পাউডার দুধ ১/৪ কাপ
ঘি ২ টেবিল চামচ
আইসিং সুগার ২ টেবিল চামচ (একসাথে সব মিশিয়ে একটি ননস্টিক প্যানে অল্প আচে ৫ -৮ মিনিট নেরে উঠিয়ে নিলে হয়ে যাবে ঘরে তৈরি মাওয়া)

প্রণালী :

কন্ডেন্স মিল্ক & দুধ জাল দিয়ে ফুটে উঠলে সুজি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।এখন সুজি ঠান্ডা করে ভালো করে মথে নিতে হবে।সাথে ডিম দিয়ে মাখতে হবে।সবশেষে ঘি দিয়ে মেখে নিতে হবে।তারপর চমচমের সেপ দিয়ে মিডিয়াম আচে ডুবো তেলে ভেজে নিতে হবে।
চিনি & পানি জাল করে সিরা করে নিতে হবে।এখন সিরার মধ্যে চমচম গুলো ভিজিয়ে রাখতে হবে ১৫- ২০ মিনিট।
তারপর সিরা থেকে তুলে মাওয়ায় গরিয়ে নিতে হবে।

Labels:

রেসিপিঃ- "' পাকা আমের লাচ্ছি "'


           রেসিপিঃ- "' পাকা আমের লাচ্ছি "' 



উপকরণ :

  পাকা আম-১টা, চিনি-১ টেবিল চামচ, মিষ্টি দই-১ কাপ, পেস্তা বাদাম- ২/৩টা (কুচি করা), এলাচ গুঁড়ো ১চিমটি।

প্রণালি : প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে তা কাঁচের বাটিতে ঢেলে রাখুন। এবার দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে নিয়ে এলাচ গুঁড়ো ও পেস্তা বাদাম ছড়িয়ে দিন। হয়ে গেল মজাদার পাকা আমের লাচ্ছি।

Labels:

রেসিপি : "' শর্মা "'


                         রেসিপি : "' শর্মা "' 



শর্মার রুটি :উপকরণ :

১. ময়দা সাড়ে ৩ কাপ,
২. গুঁড়াদুধ ১/৪ কাপ,
৩. বেকিং পাউডার ১ টেবিল-চামচ,
৪. ইস্ট ১ টেবিল চামচ,
৫. তেল ১/৪ কাপ,
৬. মাখন ৩ টেবিল-চামচ,
৭. লবণ আধা টেবিল-চামচ,
৮. চিনি ১/৪ কাপ,
৯. হালকা গরম পানি দেড় কাপ।
.
.

প্রণালি :

> ময়দার সঙ্গে বাকি উপকরণ (পানি বাদে) সব মিশিয়ে ফেলুন। এখন একটু একটু করে পানি দিয়ে মথে নিন৷ খামিরটা নরম হবে না আবার অনেক শক্তও হবে না৷ সাধারণ রুটির খামিরের মতো হবে এবং ১৫ থেকে ২০ মিনিট খুব ভালো করে মথতে হবে৷

> চাইলে বিটার দিয়ে ১৫ মিনিট বিট করে নিতে পারেন৷ খামির যত বেশি মন্থন করা হবে তত বেশি নরম হবে এবং রুটি ফুলবে৷ এখন পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে দুই ঘণ্টা৷

> চাইলে আরও বেশিক্ষন রাখতে পারেন৷ অথবা ৩০ মিনিট রেখেও রুটি বানাতে পারেন৷ কিন্তু একটু বেশি সময় রাখলে খেতে সুস্বাদু হয় বেশি৷

> দুই ঘণ্টা পর নিজেদের পছন্দ মতো বড় শর্মার রুটি বা ছোট ছোট প্যান কেক আকারে রুটি বানিয়ে নিন। এরপর মাঝারি আঁচে তাওয়ায় রুটিগুলো সেঁকে নিন৷

> বানানো শর্মার রুটি ফ্রিজে না রেখেও চারদিন খাওয়া যায়। তবে অব্যশই ঢাকনাসহ বক্সে রাখতে হবে৷
.
বিফ বা চিকেন শর্মা

উপকরণ :শর্মার পুরের জন্য :

১. গরু বা মুরগির হাড় ছাড়া মাংস ৭৫০ গ্রাম,
২. আদাবাটা ১ টেবিল-চামচ,
৩. রসুনবাটা ১ টেবিল-চামচ,
৪. বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ,
৫. টক/মিষ্টি দই ৬ টেবিল-চামচ,
৬. তেঁতুলের কাথ ১ টেবিল-চামচ,
৭. ভাজা জিরাগুঁড়া ১ টেবিল-চামচ,
৮. ভাজা ধনেগুঁড়া ১ টেবিল-চামচ,
৯. টমেটো সস ২ টেবিল-চামচ,
১০. লবণ স্বাদ মতো,
১১. তেল রান্নার জন্য৷
.
.

পুর তৈরির প্রণালি :

> মাংস পাতলা টুকরা করে নিন এবং তেল বাদ রেখে বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মেখে মেরিনেইট করে রাখুন এক ঘণ্টা৷ অথবা শর্মা বানানোর আগের দিন মেখে নরমাল ফ্রিজ রেখে দিন সারারাত। তাহলে আরও সুস্বাদু হবে৷

> কড়াইতে অল্প তেলে মেরিনেইট করা মাংস ভেজে নিন৷ পানি দিতে হবে না৷
.
শর্মা সস
.

গালির্ক সস :উপকরণ :

১. ১/৪ কাপ মেয়োনেইজ,
২. ১/৪ কাপ ক্রিম,
৩. গোলমরিচের গুঁড়া আধা টেবিল-চামচ,
৪. রসুনকুচি আধা টেবিল-চামচ।
.

প্রণালি :

> সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে সস বানিয়ে রেখে দিন ফ্রিজে৷
.

ধনিয়াপাতার সস :উপকরণ :

১. ধনিয়াপাতা ২ কাপ কুচি করা,
২. চিনা বাদাম আধা কাপ,
৩. রসুন কোয়া ২টি,
৪. কাঁচামরিচ ৪,৫টি,
৫. লেবুর রস ৫,৬ টেবিল-চামচ,
৬. লবণ স্বাদ মতো।
.

প্রণালি :

> সব একসঙ্গে ব্লেন্ড করে সস তৈরি করুন৷ ব্লেন্ড করার সময় একদম পানি দিতে হবে না। পানির বদলে লাগলে আরও লেবুর রস দিন৷
.
* আরও লাগবে হানি মাসটার্ড সস ও টমেটো সস।
.

শর্মার সালাদ :উপকরণ :

১. শসা কুচি আধা কাপ,
২. টমেটো ২টি, কুচি করা,
৩. ক্যাপসিকাম ১টি, কুচি করা,
৪. অলিভ ১টি (ইচ্ছা) কুচি করে কাটা,
৫. শসার আচার (বাজারে পওয়া যায়),
৬. লেটুস পাতা,
৭. পেঁয়াজকুচি।
.

প্রনালি :

> সবগুলো একসঙ্গে মাখিয়ে নিন
.
.

শর্মা তৈরির প্রণালি :

> শর্মার রুটি মাঝখানে প্রথমে গার্লিক সস, ধনেপাতার সস মেখে দিন। এবার রান্না করা মাংস রুটির আকার অনুযায়ী পরিমাণ মতো মাংস দিন এবং উপরে নিজের পছন্দ মতো সালাদ দিন।

> সব শেষে উপরে হানি মাস্টার্ড সস, গার্লিক সস ও টমেটো সস দিন।

> এবার শর্মার রুটি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে রোল করে পরিবেশন করুন। চাইলে টুথপিক দিয়ে আটকে দিতে পারেন

Labels:

রেসিপি : "' নারিকেল-চিংড়িতে করলা "'


    রেসিপি : "' নারিকেল-চিংড়িতে করলা "' 



উপকরণ :

১. করলা ২ কাপ,
২. লাল ও সবুজ ক্যাপসিকাম ১ কাপ,
৩. তেল ৩ টেবিল চামচ,
৪. গোটা জিরা ১ চা-চামচ,
৫. পেঁয়াজ স্লাইস ১ কাপ,
৬. হলুদ গুঁড়া আধা চা-চামচ,
৭. মরিচ গুঁড়া দেড় চা-চামচ,
৮. জিরা গুঁড়া ১ চা-চামচ,
৯. ধনিয়া গুঁড়া ১ চা-চামচ,
১০. লবণ আধা চা-চামচ ও ১ চা-চামচ,
১১. চিনি ১ টেবিল চামচ,
১২. চিংড়ি মাছ ১ কাপ,
১৩. নারিকেল বাটা ১ কাপ।

প্রণালি :

> করলা ও ক্যাপসিকাম ২ ইঞ্চি লম্বা করে কেটে নিন। করলায় আধা চা-চামচ লবণ মেখে ৩০ মিনিট পর পানি নিংড়ে, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে তেল গরম করে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজের স্লাইস সোনালি করে ভেজে চিংড়ি মাছ ও করলা দিয়ে মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট রান্না করুন। এবার নারিকেল বাটা ও হলুদ গুঁড়া দিয়ে মাঝারি আঁচে ভালো করে মিশিয়ে ঢেকে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। তারপর লাল ও সবুজ ক্যাপসিকাম দিয়ে আরও ৫ মিনিট মাঝারি আঁচে রাখুন। এবার চিনি মিশিয়ে নাড়ুন। কাঁচা মরিচ দিয়ে নেড়ে আরও ২ মিনিট মৃদু আঁচে রান্না করুন।

Labels:

রেসিপি : "' চিংড়ি কাবাব "'

                রেসিপি : "' চিংড়ি কাবাব "' 



উপকরণ :

১. ছোট চিংড়ি খোসা ছাড়া দুই কাপ,
২. পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ,
৩. কাঁচা মরিচ কুচি তিনটি,
৪. ধনিয়াপাতা কুচি সামান্য,
৫. সেদ্ধ আলু একটি,
৬. ডিম একটি,
৭. কর্নফ্লাওয়ার সামান্য,
৮. বিস্কুটের গুঁড়া দুই টেবিল চামচ,
৯. তেল ভাজার জন্য,
১০. লবণ স্বাদমতো। 

প্রণালি :

প্রথমে একটি বাটিতে চিংড়ি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সেদ্ধ আলু, কর্নফ্লাওয়ার ও লবণ ভালো করে মিশিয়ে নিন। এবার ছোট ছোট কাবাবের মতো করে কয়েকটি টুকরা তৈরি করুন। এরপর ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়া লাগিয়ে আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন। প্যানে তেল গরম করুন। এবার কাবাবগুলো ডুবো তেলে ভেজে নিন। বাদামি হয়ে গেলে প্লেটে তুলে টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিংড়ি কাবাব।

Labels:

রেসিপি : "' ফ্রুট ইয়োগার্ট "'


              রেসিপি : "' ফ্রুট ইয়োগার্ট "' 


উপকরণঃ

টকদই আধা কেজি , ক্রিম ৪ টেবল চামচ , কনডেন্সড মিল্ক ৩ টেবল চামচ , মৌসুমি ফল ইচ্ছামতো (আম, জাম, লিচু ইত্যাদি পছন্দের ফল), পেস্তা - বাদাম সাজানোর জন্য .

প্রণালীঃ
পাতলা সুতি কাপড় দিয়ে দইয়ের পানি ঝরিয়ে নিন . এরপর ক্রিম ও কনডেন্সড মিল্ক দইয়ের সাথে মিশিয়ে ভালোভাবে ফেটে নিন . এরপর সব ফল দিয়ে ওপর থেকে পেস্তা - বাদাম ছিটিয়ে ফ্রিজে রেখে দিন . কিছুক্ষণ পর পরিবেশন করুন .

পাতলা সুতি কাপড় দিয়ে দইয়ের পানি ঝরিয়ে নিন . এরপর ক্রিম ও কনডেন্সড মিল্ক দইয়ের সাথে মিশিয়ে ভালোভাবে ফেটে নিন . এরপর সব ফল দিয়ে ওপর থেকে পেস্তা - বাদাম ছিটিয়ে ফ্রিজে রেখে দিন . কিছুক্ষণ পর পরিবেশন করুন .

পরামর্শ ::: চাইলে এক মুঠ সেদ্ধ ছোলাও মিশিয়ে দিতে পারেন

Labels:

রেসিপি - ''' ম্যাংগো ফ্লেভার আইসক্রিম '''


রেসিপি - ''' ম্যাংগো ফ্লেভার আইসক্রিম ''' 


এই গরমে একটু প্রশান্তি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম😃
ম্যাংগো ফ্লেভার আইসক্রিম এখন ঘরেই তৈরি করুন সহজেই..




উপকরণ :

পাকা আমের পাল্প ২কাপ, 
তরল দুধ ১লিটার, 
কনডেন্সড মিল্ক ১/২ টিন,
খাবার রঙ লিকুইড(ইচ্ছা)
হুইপড ক্রিম এক প্যাকেট।

প্রণালী :

দুধ জ্বাল দিয়ে ঘন করতে হবে। অর্ধেক হলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। হুইপড ক্রিম ঠান্ডা দুধে বিট করে ক্রিম বানিয়ে এ্যাড করতে হবে।আম এর পাল্প দিয়ে বিট করে নিন কিছুক্ষণ,কয়েক ফোটা হলুদ ফুড কালার দিন। এবার রেফ্রিজারেটরে রেখে দুঘন্টা পর পর বের করে বিটার দিয়ে ৩০ মিনিট বিট করতে হবে। ৩ বার বিট করার পর আইসক্রিম পাত্রে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে ড্রাই ফ্রুট অথবা ট্রুটি ফ্রুটি দিয়ে পরিবেশন করুন।

Labels:

রেসিপি: "' স্ট্রবেরি আইসক্রিম "'


           রেসিপি: "' স্ট্রবেরি আইসক্রিম "' 



উপকরণ :

১. স্ট্রবেরি ১০টি,
২. হেভি ক্রিম ২ কাপ,
৩. কনডেন্সড মিল্ক ১ কাপ,
৪. চিনি ২ টেবিল-চামচ (স্বাদমতো),
৫. এক ফোঁটা লাল খাবার রং,
৬. স্ট্রবেরি এসেন্স ১ চা-চামচ।
.
.

প্রণালি :

> আস্ত স্ট্রবেরি ও চিনি ব্লেন্ডার ব্লেন্ড করে স্ট্রবেরি পিউরি তৈরি করে নিতে হবে৷
> ইলেক্ট্রিক কেক বিটার দিয়ে প্রথমে হেভি ক্রিম আট মিনিট বিট করুন। ক্রিমটা ফোমের মতো হয়ে আসলে কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স এবং স্ট্রবেরি পিউরি দিয়ে দুই মিনিট বিট করে সব একসঙ্গে মিশিয়ে দিতে হবে।
> সব মিশে গেলে একটি এয়ার টাইট বাক্সে ভরে, চার থেকে পাঁচ ঘণ্টা ফ্রিজে রাখলে জমে তৈরি হয়ে যাবে মজাদার স্ট্রবেরি আইসক্রিম ৷
.

Labels:

রেসিপি : ''' কয়েল জিলাপি '''

রেসিপি : ''' কয়েল জিলাপি ''' 



উপকরণ :

১. ময়দা ৪ কাপ,
২. খাবার সোডা,
৩. পানি পরিমাণমতো,
৪. তেল পরিমাণমতো

সিরার জন্য :

১. ১ কেজি চিনি
২. ১ লিটার পানি।

প্রণালি :

পানিতে ময়দা গুলিয়ে একটু নরম করে খামির তৈরি করে ২ দিন গরম জায়গায় ঢেকে রাখতে হবে। এবার তাতে খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করতে হবে। জিলাপি বানানোর জন্য একটা কাপড় নিয়ে মাঝে ফুটা করে তাতে খামির নিতে হবে। তেল গরম করে কাপড় চিপে পেঁচিয়ে জিলাপি ভাজতে হবে। পানি ও চিনি জ্বাল দিয়ে সিরা তৈরি করে তাতে জিলাপি ডুবিয়ে তুলতে হবে

Labels:

রেসিপি : ''' কাঁচা আমের আমসত্ত্ব '''


       রেসিপি : ''' কাঁচা আমের আমসত্ত্ব ''' 



উপকরণ :


কাচা আম সেদ্ধ করা-২কাপ
মরিচ গুড়া-১ চা চা
লবণ- স্বাদমতো
চিনি-১/৪ কাপ
আদা কিউব-৩ টুকরা
সরিষার তেল-২টে চা
পাঁচফোড়ন- আধা চা চা(ইচ্ছে) আমি দেইনি

প্রস্তুত প্রণালী :

ননস্টিক প্যানে তেল হালকা গরম করে আদা কিউব সামান্য ভেজে সব উপকরণ দিয়ে জ্বাল করতে হবে। মিশ্রণ টি ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে আদা কিউব তুলে ফেলে দিন। ট্রেতে পলিথিন বিছিয়ে মিশ্রণটি পাতলা করে ছড়িয়ে দিন।কড়া রোদে শুকিয়ে নিন। চাইলে চুলার নিচে রেখে ও শুকিয়ে নিতে পারেন। শুকালে পলিথিন থেকে তুলে পছন্দমত কেটে পরিবেশন করুন।

Labels:

রেসিপি : ''' চাইনিজ ভেজিটেবল '''


       রেসিপি : ''' চাইনিজ ভেজিটেবল ''' 



উপকরণ :


গাজর, পেপে, ফুলকপি, বাঁধাকপি, কেপ্সিকাম, ইচ্ছামত সব্জি কেটে নেয়া ৪ কাপ, পেয়াজ চার ভাগ করে কেটে নিয়ে কোষ গুলা আলাদা করে নেয়া আধা কাপ, পেয়াজ পাতা কুচি করা আধা কাপ, মুরগির বুকের মাংস কিউব করে কাটা আধা কাপ, কাঁচামরিচ ফালি করে কাটা ৮-১০ টা, পানি ১ কাপ, গুড়া দুধ ২ চা চামচ, ময়দা ২ চা চামচ, গোল মরিচ গুড়া আধা চামচ, করণফ্লাওয়ার ১ টেবিল চামচ, লবন পরিমানমত, রসুন মিহি কুচি ২ চা চামচ।

প্রণালী :

মাংসের সাথে অল্প রসুন বাটা, সামান্য সয়া সস, অল্প গোল মরিচ গুড়া আর অল্প লবন মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কেপ্সিকাম, পেয়াজ আর পেয়াজ পাতা বাদে বাকি সব সবজি আধা সিদ্ধ করে নিন। এবার চুলায় তেল দিয়ে মুরগি দিয়ে ভাজুন। ভাজা হলে আধা সিদ্ধ করা সবজি গুলা দিয়ে দিন। লবন দিয়ে নেড়ে ঢেকে দিয়ে রান্না করুন। পানি দিবেন না। এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সবজি প্রায় সিদ্ধ হয়ে আসলে কেপ্সিকাম, পেয়াজ আর পেয়াজ পাতা দিন। আবার কিছুক্ষণ রান্না করুন। সবজি সিদ্ধ হয়ে আসলে পানি+দুধ পাউডার -ময়দা-গোল মরিচ মিশিয়ে দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন। এবার আরেকটা পাত্রে তেল গরম করে রসুন কুচি ভেজে নিয়ে সব্জির মদ্ধে দিয়ে দিন। এবার নেড়ে নামিয়ে ফেলুন।

Labels:

রেসিপি : "' ফালাফেল "'


                   রেসিপি : "' ফালাফেল "' 



উপকরণ :

১. সেদ্ধ বাটা মটরশুঁটি ২ কাপ,
২. কাঁচা মরিচ বাটা ২ টেবিল-চামচ,
৩. লবণ পরিমাণমতো,
৪. ধনিয়াপাতা ২ টেবিল-চামচ,
৫. গরমমসলা গুঁড়া ১ চা-চামচ,
৬. চাট মসলা আধা চা-চামচ,
৭. তেল ভাজার জন্য,
৮. পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ।
.
.

প্রণালি :

> সব উপকরণ ভালোমতো মেখে নিন। তারপর টিকিয়া কাবাবের মতো শেপ দিয়ে তেলে ভেজে তুলুন।

Labels:

বেরেস্তা মচমচে ও সংরক্ষণ করার পদ্ধতি


   বেরেস্তা মচমচে ও সংরক্ষণ করার পদ্ধতি




উপকরণঃ

দেশি পেয়াজ – ছোট সাইজের
তেল – পরিমান মতো
কাঁচের বয়াম

প্রনালিঃ

পেয়াজ অবশ্যই দেশি এবং ছোট সাইজের নিতে হবে।
পেয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে ধারালো বটি বা চাকু দিয়ে খুব মিহি করে কুচি করতে হবে।
কুচি গুলো সব কাছাকাছি হতে হবে। কোনটা মোটা কোনটা বেশি চিকন করলে অর্ধেক পুড়ে যাবে বাকি অর্ধেক নরম থাকবে।
কুচি করা হলে পেয়াজের দ্বিগুণ তেল দিয়ে গরম করে পেয়াজ কুচি দিয়ে দিন।
অল্প তেলে ভাজলে অনেক সময় নরম থাকে।
মাঝারি আচে ২-৩ মিনিট ভাজুন।
ভাজার শেষের দিকে কম আচে ভাজবেন। শেষের দিকে খুব দ্রুত কালার হতে থাকে।
সম্পূর্ণ বাদামি কালার হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে অন্য একটি পরিষ্কার কাঁচের পাত্রে তুলে ফেলুন।
বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত চুলায় রাখলে পুড়ে যাবে, তিতা লাগবে।
গরম ভাপ চলে গেলে পরিষ্কার কাঁচের বয়ামে বেরেস্তা ভরে মুখ বন্ধ করে রাখুন।
বড় পেয়াজ দিয়ে করা যাবে না , চিনি বা লবন দেয়া যাবে না।

যেসব খাবারে ব্যাবহার করা যাবেঃ

পোলাও , বিরিয়ানি , রোস্ট , হাড়ি কাবাব , কাবাব সহ আরো অন্যান্য খাবারে ব্যাবহার করা যাবে।

Labels:

রেসিপ : "' পুষ্টিকর ফ্রুট কাস্টার্ড "'

      রেসিপ : "' পুষ্টিকর ফ্রুট কাস্টার্ড "' 


রেস্ট্রুরেন্টে ফ্রুট কাস্টার্ড অনেকেই খেয়েছেন রেসিপি টা খুবই সহজ, ভাত রান্না করার চেয়েও সহজ ফ্রুট কাস্টার্ড বানানো । আজ আপনাদের খুব সহজেই ফ্রুট কাস্টার্ড তৈরির রেসিপি জেনে নিন ।খুব সহজেই তৈরি করুন ফ্রুট কাস্টার্ড



ফ্রুট কাস্টার্ড এর জন্য যা লাগবেঃ


১. দুধ ১ লিটার ।

২. ডিমের কুসুম ২ টা (optional) ।

৩. কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ (পছন্দ মত ফ্লেবার) ।

৪. চিনি ১/২ কাপ বা স্বাদ মত ।

৫. কিসমিস ২ টেবিল চামচ (optional) ।

৬. কাট বাদাম ২ টেবিল চামচ (optional) ।

৭. ফল ( কলা, আম, আপেল, আঙুর, লাল বা সবুজ চেরি ফল, ডালিম/আনার , স্ট্রবেরি) কিউব করে কাটা প্রায় 2 কাপ (পানি জাতীয় ফল ব্যবহার করা যাবে না, যেমন তরমুজ ) ।
ফ্রুট কাস্টার্ডের জন্য কিউব করে কাঁটা নানা ফলের টুকরা
ফ্রুট কাস্টার্ডের জন্য কিউব করে কাঁটা নানা ফলের টুকরা

প্রস্তুত প্রণালীঃ

নিন এখন কাস্টার্ড পাউডার দিয়ে ভাল করে মিশান এবং smooth মিশ্রণ তৈরি করুন । একটি পাত্রে দুধ নিন অল্প আচেঁ জাল দিন এখন চিনি দিয়ে নাড়তে থাকুন । ডিম এবং কাস্টার্ড এর মিশ্রনটি দুধের সাথে ঢেলে দিন এবং নাড়তে থাকুন অল্প আচেঁ রান্না করুন । মনে রাখবেন মিশ্রন টি একদম অল্প আচেঁ রান্না করতে হবে এবং বিরতিহীন ভাবে নাড়তে হবে তা না হলে কাস্টার্ড জমে যাবে । কাস্টার্ড হালকা ফুটে উঠলে নামিয়ে ফেলুন । এখন ঠান্ডা হলে ফ্রিজে রাখুন । খবার সময় আপনার পছন্দ মত ফল দিন এবং পরিবেশন করুন । আপনি ডিম ছাড়াও এই কাস্টার্ড বানাতে পারেন, এমন কি যে কোন একটি ফল দিয়েও কাস্টার্ড বানাতে পারবেন । এটি অনেক মজাদার এবং খুব সহজেই তৈরি করা যায় । 

মায়েদের জন্য বলছি আপনার বাচ্চা ঘরের খাবার খা্চ্ছে না? আইস ক্রিম বেশি পছন্দ করে আপনি দুধ ডিম ফল এর মিশ্রনে তৈরি পুষ্টিকর কাস্টার্ড আপনার বাচ্চার জন্য করতে পারেন ।

Labels:

Wednesday, June 21, 2017

বম্বে আইস হালুয়া রেসিপি

                  বম্বে আইস হালুয়া রেসিপি

বোম্বে আইস হালুয়া খেতে খুবই মজাদার । ছোট বড় সবাই পছন্দ করে । ভিন্ন স্বাদের এই হালুয়া তৈরি করা খুব সহজ । ঘরে বসে খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন ।



উপকরণ :

তরল দুধ ২ কাপ
সুজি সিকি কাপ
ঘি সিকি কাপ
চিনি আধা কাপ (বা স্বাদমতো)
এলাচি গুঁড়া আধা চা-চামচ
দারুচিনি গুঁড়া ১ চা-চামচ
পেস্তা ও কাঠবাদাম কুচি সিকি কাপ
সিএমসি ১ টেবিল চামচ
হলুদ ফুড কালার ১ ফোঁটা

প্রণালী :

দুধ ও সুজি মিশিয়ে চুলায় দিন ।
এতে চিনি ও এলাচি গুঁড়া দিয়ে নাড়তে থাকুন ।
মিশ্রণটি ঘন হলে ঘি দিয়ে ভুনতে থাকুন এবং আরও ঘন হয়ে এলে সিএমসি দিন ।
সিএমসি ভালোমতো মিশে হালুয়া খামিরের মতো ঘন হলে নামিয়ে নিন ।
দুই ভাগ করে এক অংশে হলুদ ফুড কালার মিশিয়ে নিন ।
এবার একটি বড় লম্বা ফয়েল পেপারে এক ভাগ খামির নিয়ে ওপরে প্লাস্টিক র্যাপার দিয়ে পাতলা চারকোনা রুটি বেলে নিন ।
কিছুটা বেলার পর ওপরে বাদাম কুচি ও দারুচিনি গুঁড়া ছিটিয়ে আবারও একটু বেলে নিন ।
এখন এটি ২৪ ঘণ্টা রেখে দিন ।
একইভাবে অন্য খামিরও হালুয়া বানিয়ে রাখুন ।
হালুয়া শুকিয়ে গেলে চারকোনা করে কেটে কেটে সমমাপের পার্চমেন্ট পেপারে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ।

Labels:

মজাদার পিনাট বাটার পাই রেসিপি

        মজাদার পিনাট বাটার পাই রেসিপি

পিনাট (চিনাবাদাম) বাটার খেতে বেশ সুস্বাদু, স্বাস্থ্যকরও বটে। আজকের আয়োজনে থাকছে পিনাট বাটার পাই তৈরির রেসিপি।

খুব সহজে বাসায় বসে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং এটি তৈরি করার পূর্ণাঙ্গ প্রক্রিয়া।



উপকরণ :

পাইয়ের ডো (সুপারশপে কিনতে পাওয়া যায়, ডিজাইন করা থাকে এবং বিভিন্ন সাইজের পাওয়া যায়) নয় ইঞ্চি,
চিনি দুই টেবিল চামচ
পিনাট বাটার আধা কাপ
ডিম চারটি
ভেনিলা এসেন্স এক চা চামচ এবং
লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি বাটিতে চিনি, পিনাট বাটার ও লবণ ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে ডিম ও ভেনিলা এসেন্স মিশিয়ে বিটার দিয়ে ভালো করে বিট করে নিন। এবার বেকিং ট্রেতে পাই ডো নিয়ে এর ওপর মিশ্রণটি ঢেলে দিন। ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে ওভেনে ৫০ মিনিট বেক করুন। এর পর ওভেন থেকে বের করে ঠান্ডা করে দুই ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু পিনাট বাটার পাই।

Labels:

গাজরের লেয়ারড সন্দেশ রেসিপি

          গাজরের লেয়ারড সন্দেশ রেসিপি

ছানা ও সন্দেশ দুটি খাবারই খেতে দারুণ। তবে আজ বাহারি রান্না শিখুন আপনাদের জন্য নিয়ে এলো মজাদার গাজরের লেয়ারড সন্দেশ তৈরির সহজ রেসিপি। খুবই মজা ও খুবই আকর্ষণীয় খাবারটি তৈরি করে নিজে খান আর আপ্যায়ন করুন মেহমানদের। আর তাক লাগিয়ে দিন সবাইকে। তাছাড়া বাচ্চাদেরও খেতে দিন এই পুষ্টিগুণে ভরপুর ছানার সন্দেস।




ছানার লেয়ার তৈরি :উপকরণ :

• ছানা : ২কাপ

• গুড়ো দুধ : ১কাপ

• ডিম : ১ টি

• চিনি ও লিকুইড দুধ : ১/৪ কাপ করে অথবা কন্ডেন্সড মিল্ক : ১/৩ কাপ

• এলাচ গুড়ো : ১/২চা চামচ

উপরের সব উপকরন একসাথে নিয়ে ব্লেন্ডার বা বিটার দিয়ে মিহি ব্যাটার বানিয়ে নিন।

গাজরের লেয়ার তৈরি :

• গাজর মিহিকুচি : ২ কাপ

• দুধ : ১/২ কাপ

• চিনি : ১/৪ কাপ

• গুড়োদুধ : ২ টেবিল চামচ

• ঘি : ২ টেবিল চামচ

• গোলাপজল সামান্য

প্রণালী :

গোলাপজল বাদে বাকি সব উপকরন মিশিয়ে চুলায় দিন।অল্প আচে গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।পানি শুকিয়ে গেলে গোলাপজল দিয়ে নামিয়ে নিন।

এখন মাঝারি সাইজের একটি বেকিং ডিশে বা ওভেনপ্রুফ পাত্রে ১ টেবিলচামচ ঘি মাখিয়ে নিন।
অর্ধেক ছানার মিশ্রন নিয়ে পাত্রে বিছিয়ে দিন।তার উপর গাজরের মিশ্রন হাত দিয়ে সমান করে বিছিয়ে দিন।উপরে আবার ছানার মিশ্রন দিন।

প্রিহিটেড ওভেনে ১৭০সে এ ৪০ মিনিট বেক করুন।
ঠাণ্ডা করে কেটে নিন।৩দিন পর্যন্ত ভাল থাকবে এই মজাদার সন্দেশ।

ছানা তৈরি :

• দুধ : ১ লিটার

• লেবুর রস : ২ টেবিলচামচ/ ভিনেগার(লেবুর রসে মিষ্টি সফট হয়)

• সুতি /মসলিন নরম কাপড়

দুধ চুলায় দিয়ে ফুটতে শুরু করলেই চুলা বন্ধ করে দিন।লেবুর রসের সাথে ২ টেবিলচামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দুধে মিশাতে থাকুন।দুধ ফেটে সবুজ পানি আলাদা হয়ে গেলে সাথে সাথে ছানা কাপড়ে ছেকে ফেলুন।এখন ঠান্ডা পানিতে ছানা ৩বার ধুয়ে নিন যাতে লেবুর টক ভাব দূর হয়ে যায়। ছানার কাপড়ের পুতলি চেপে চেপে পানি বের করে উচু জায়গাতে ঝুলিয়ে রাখুন ২ঘন্টা । ( পানির কলের উপরে রাখলে ভাল হয় )

Labels: